আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অকল্যান্ড সম্প্রীতির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: স্নেহাশিষ দাশ

নিউজিল্যান্ডের অকল্যান্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল একটি বহু সাংস্কৃতিক ও অবিচ্ছেদ্য সমাজগঠনের, যে সমাজে সব ভাষা ও সংস্কৃতির মানুষ তাদের মাতৃভাষাকে সম্মান করবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে তুলে ধরতে প্রবাসী বাঙালিদের সংগঠন সম্প্রীতির উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]
ছবি: স্নেহাশিষ দাশ

নিউজিল্যান্ডের অকল্যান্ড নগরীর লেস্টার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা ছাড়াও চীনা, ভারতীয়, সামোয়ানসহ কয়েকটি দেশের অতিথি শিল্পীদের গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীতসহ নানা আয়োজনে সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানে, ছবি আঁকার মাধ্যমে, শিশুরাও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে।

ছবি: স্নেহাশিষ দাশ
আরও পড়ুন
ছবি: স্নেহাশিষ দাশ
ছবি: স্নেহাশিষ দাশ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...’, অমর একুশের এই গানের সঙ্গে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অতিথি বক্তারা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন! আলোচকেরা সম্প্রীতিকে ধন্যবাদ জানান নিউজিল্যান্ডে বাংলা সংস্কৃতিকে ধারণ করার প্রচেষ্টার জন্য।

ছবি: স্নেহাশিষ দাশ
ছবি: স্নেহাশিষ দাশ