সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি গঠন

ছবি: লেখক

সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এইচ এম দবির তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল কামালী। সিনিয়র সহসভাপতি সাইদুল হক টিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মাহমুদ, প্রচার সম্পাদক টিপু সুলতান। মাদ্রিদের গ্রামবাংলার রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সবার সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক দবির তালুকদারের সভাপতিত্বে মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন। সংগঠনটি তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে শিগগিরই।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
আরও পড়ুন