ফ্লাইট বাতিল বা দেরি হলে কী করবেন
বর্তমান বৈশ্বিক উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল বা দেরি হলে যাত্রী হিসেবে আপনার প্রধান অধিকার হলো নিরাপদ বিকল্প যাত্রা বা পূর্ণ টাকা ফেরত। তবে অতিরিক্ত ক্ষতিপূরণ সব ক্ষেত্রে পাওয়া যায় না। ভ্রমণের আগে নিজের টিকিটের শর্ত, এয়ারলাইনের নীতি ও ট্রাভেল ইনস্যুরেন্স ভালো করে জেনে রাখলে বিপদের সময় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।