বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬

বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া এবং স্মৃতিচারণা করা হয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বর্ণিল ও আনন্দঘন করে তোলে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

‎অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. ছাদেক হোসেন। প্রধান অতিথি ছিলেন শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয়ের সভাপতি মো. তাইফুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ।

প্রায় হাজার খানেক অংশগ্রহণকারীর উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিবাচক উন্নয়নে অ্যালামনাই এসোসিয়েশন ব্যাপক ভূমিকা পালন করতে পারে।"

প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, "একটি শক্তিশালী অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা ছিল সময়ের দাবি, যা এত বছর পরে হলেও পূর্ণতা পেয়েছে "

‎সারাদিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষক শিক্ষার্থী এবং তাদের পরিবার সবাইকে নিয়ে সবাই অনুষ্ঠানটি উপভোগ করেন।

২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নিজস্ব কোন কার্যালয় না থাকায় এই প্রথম বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ের জন্য একটি কক্ষ বরাদ্দ দেন এবং সংগঠনকে সার্বিক সহায়তা দানের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাদল সরকার, সায়েদুল নাজমুল হক, দৌলত সরকার, শামীম জায়দার, এস এম ফারুক সাজু আহমেদ, রাসেল, আবু তালহা, কামাল, শানু, সৌরভ, শিপন, নোমান, শারিক, নাদিম, তানভীর, আতিকুর সহ সকল ব্যাচ প্রতিনিধি।

অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের কো অর্ডিনেটর প্যানেলের সদস্য এম এ সালেক।

  • নাফিউর রহমান নূর, প্রাক্তন শিক্ষার্থী, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়