এক্স বাথওয়্যার ও ইউনিমার্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: বিজ্ঞপ্তি

দেশের এক্স বাথওয়্যারের উপস্থিতি আরও শক্তিশালী করতে এক্স সিরামিকস গ্রুপের বাথওয়্যার ব্র্যান্ড এক্স বাথওয়্যার এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় আধুনিক রিটেইল ব্র্যান্ড ইউনিমার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় ঢাকার গুলশান-২, উত্তরা সেন্টার পয়েন্ট এবং ধানমন্ডিতে ইউনিমার্টের তিনটি আউটলেটে স্থাপন করা হবে এক্স বাথওয়্যারের বিশেষায়িত প্রোডাক্ট ডিসপ্লে কিয়স্ক।

সমঝোতা স্মারক স্বাক্ষরটি ভাটারার মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয় ইউনাইটেড হাউসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্স বাথওয়্যারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) ইমতিয়াজ হুসাইন এবং ইউনিমার্টের পক্ষে স্বাক্ষর করেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গাজী মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সআইসি গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) ওয়াহেদ আজিজুর রহমান, অ্যাডভাইজার অ্যান্ড ডিরেক্টর মুহম্মদ শহীদুজ্জামান, ইউনিমার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহীন মাহমুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

চুক্তির আওতায় স্থাপিত কিয়স্কগুলোতে এক্স বাথওয়্যারের নির্বাচিত পণ্য প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ইউনিমার্টের ক্রেতারা এক্স বাথওয়্যারের পণ্যের ডিজাইন, গুণগত মান, কার্যকারিতা ও বৈচিত্র্য সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি পণ্যগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইউনিমার্টের গুলশান-২ আউটলেট পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত এক্স বাথওয়্যারের কিয়স্ক ও প্রোডাক্ট ডিসপ্লে সেটআপ ঘুরে দেখেন।