বর্ন্যাত মানুষরে পাশে বাবুল্যান্ড: চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে ত্রাণসহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী এলাকার ২০০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদান করেছে বাবুল্যান্ড লিমিটেড। এই উদ্যোগের আওতায় খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাবুল্যান্ডের কর্মকর্তা ও হ্যাপি হেলপাররা সরাসরি অংশগ্রহণ করেন।

চট্টগ্রামের সঙ্গে বাবুল্যান্ডের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। বর্তমানে কোহিনূর সিটি, বহদ্দারহাট, হালিশহর ও জামাল খান এলাকায় চারটি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিদিন হাজারো শিশু ও পরিবারের আনন্দের সঙ্গী। তাই স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজনে পাশে দাঁড়ানোকে বাবুল্যান্ড তার সামাজিক দায়িত্বেরই অংশ হিসেবে দেখে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত বাবুল্যান্ড বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ২১টি শাখা নিয়ে বাংলাদেশের অন্যতম ইনডোর প্লেগ্রাউন্ড চেইন।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]