ডুপার নতুন ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) নতুন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ডুপার সভাপতি ও বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এবং অতিরিক্ত সচিব ও ডুপার মহাসচিব এএসএম হুমায়ুন কবীর।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুপার সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সৈয়দা লাসনা কবীর, সহসভাপতি খোরশেদ আলম মুন্না ও ফারজানা ইয়াসমিন লিটি, ওয়েবসাইট উপকমিটির আহ্বায়ক ও ডুপার যুগ্ম মহাসচিব ড. এ কে এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ এম এম রশিদুল কবিরসহ ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সম্পাদক ও সদস্য।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে ডুপার সদস্য হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম, তথ্য ও গুরুত্বপূর্ণ হালনাগাদ বিষয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সংগঠনটি।

ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে ডুপার সভাপতি জালাল আহমেদ বলেন, ডুপার নতুন ওয়েবসাইটে অনেক নতুন বিষয় সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ভাববিনিময় করতে পারবেন। আমাদের সব ধরনের কার্যক্রম ওয়েবসাইটে উপস্থাপন করা হবে, যাতে সবাই নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন।