ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব, নিবন্ধন শুরু
‘তমাল ছায়ে এসো প্রাণের উৎসবে’ এ স্লোগানে ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ১১ যুগপূর্তি উৎসব ২০২৬ আগামী বছরে ১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
গত মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল ৫টায় বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনলাইনে নিবন্ধন করে কার্যক্রম শুরু করেন বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদার, উৎসব উদ্যাপন কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী, গোলাম মাসরেক বাবলু, ভানু লাল দে, ননী গোপাল শীল, শুভংকর চক্রবর্তী, আজমল হোসেন লাবু, কমল সেনগুপ্ত, শ্যামল সেনগুপ্ত, রাহুল দে, কাজল দাস, তন্ময় নাথ, নিখিল চন্দ্র মাঝি, নূর মো. রিয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে অনলাইনে নিবন্ধন করে এ কার্যক্রম ত্বরান্বিত করেন। ১২ মে থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীদের রেজিস্ট্রেশন ফর্ম: ওয়েব সাইটে প্রবেশ করে এবং সশরীরে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানিয়েছেন পুনর্মিলনী উদ্যাপন কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী। তিনি জানান, অনলাইনে প্রবেশ করলে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, তা পূরণ করতে হবে। যে ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই ই-মেইলেই এন্ট্রি টিকিটের পিডিএফ ফাইল পাওয়া যাবে।
যারা সরাসরি নিবন্ধন করতে চান, ব্রজমোহন বিদ্যালয়ের অফিসকক্ষে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। সঙ্গে ২ কপি পাসপোর্ট নিয়ে আসতে হবে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]