ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ২০২৬–২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত এই নির্বাচনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য ও পর্যবেক্ষক হিসেবে স্কুল অব ল–এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা স্বাগত বক্তব্য দেন এবং অ্যালামনাইদের পারস্পরিক সংযোগ, পেশাগত সহযোগিতা ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।
পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী শাহ মাকসুদ নূর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। পরে নির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী ২০২৬–২৮ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহের নিগার, সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান, সহসভাপতি ইয়াসির মো. আদনান, কোষাধ্যক্ষ তাহমিদ বিন রহমান ও সহসাধারণ সম্পাদক হিসেবে আলী আরমান খান আপন।
সম্পাদকীয় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সুপ্রিম কোর্ট সম্পাদক তারান্নুমা রহমান লিরা, জজকোর্ট সম্পাদক ইরফান বশির পরাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মাহির, যোগাযোগ সম্পাদক রামিছা আনজুম রুস্মি, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক মেহরাব হোসেন ইফতি।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসিফ রেজা, তানজিন হাবিব কেয়া, প্রিয়াংসু পাল চৌধুরী, নাফিস আল সাদিক, সৌনক সায়ন্তন কিংশুক, রাফা আনান ফেরদৌস ও মো. খালিদ তানিম।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]