আন্তর্জাতিক পিআর সেবা চালু করল টাইমস পিআর
আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে পাবলিক রিলেশনস (পিআর) সেবার পরিধি বিস্তৃত করার ঘোষণা দিয়েছে টাইমস পিআর । ২০১১ সালের মার্চ মাসে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় ও বৈশ্বিক ব্র্যান্ডের জন্য জনসংযোগ সেবা প্রদান করে আসছে। এরপর ২০১৭ সালে ভারতে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের একটি ক্রস-বর্ডার পিআর পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা আন্তর্জাতিকভাবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ব্র্যান্ডগুলোর জন্য কার্যকর সহায়তা প্রদান করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, টাইমস পিআরের অভিজ্ঞ টিম ব্র্যান্ডিং, মার্কেটিং, প্রমোশন, মিডিয়া ক্রাইসিস ম্যানেজমেন্ট ও পিআর স্ট্র্যাটেজি তৈরির মাধ্যমে ক্লায়েন্টদের বৈশ্বিক পরিচিতি বৃদ্ধিতে কাজ করবে।