পাসওয়ার্ড—জানি না
স্ত্রী সারা দিনের কাজ সেরে ক্লান্ত হয়ে একটু বিছানায় বসল। পাশেই স্বামীর মোবাইল ফোন।
ফোনটা হাতে নিয়ে স্ত্রী জিজ্ঞাসা করল—এই, তোমার ফোনের পাসওয়ার্ডটা কী গো?
স্বামী গম্ভীর কণ্ঠে বলল, জানি না।
স্ত্রী প্রথমে কয়েক সেকেন্ড স্বামীর দিকে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে বলল—জানো না মানে? তুমি আমাকে তোমার ফোনের পাসওয়ার্ড বলতে চাচ্ছ না? নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ!
স্বামী নির্লিপ্ত। —বললাম তো, জানি না।
এরপর করুণ সুরে স্ত্রীর আহাজারি শুরু হলো—সারা দিন সংসারের গ্লানি টেনে, সন্তানদের সেবা করে, তোমার সেবাযত্ন করেও আমার সংসারে শান্তি নেই! আমার স্বামী আমাকে তার ফোন দেখাতেও ভয় পায়! ইয়া আল্লাহ! আমি কার সংসার করি!
স্বামী চুপচাপ সব শুনে গেল।
অভিযোগের শেষ না দেখে অবশেষে সে বলল—প্রিয়তমা, আমি তো তোমাকে পাসওয়ার্ড বলেছি।
—কোথায় বলেছ?
—এই তো একটু আগেই।
—কী বলেছ?
—বলেছি, ‘জানি না।’
—তার মানে?
—তার মানে, আমার ফোনের পাসওয়ার্ড হলো Janina। বানান লিখো: J-a-n-i-n-a।
স্ত্রী হতবাক হয়ে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে রইল।
তারপর ধীরে ধীরে ফোনে লিখল—
J A N I N A
ফোন খুলে গেল।
লেখক: মাইফুল জামান ঝুমু, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]