ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের ইফতার ও গেট টুগেদার অনুষ্ঠিত

নাগরিক সংবাদ-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের ইফতার মাহফিল ও গেট টুগেদার গতকাল শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর উত্তরা সেক্টর-৯–এর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিকেল ৫টা থেকে শুরু হয়ে ইফতার মাহফিল আর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের আহ্বায়ক ও নাভানা ফার্মার মাইক্রোবায়োলজি ম্যানেজার মনোজিৎ কুমার রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা লতিফুল বারী, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ও জেনিথ ফার্মার টেকনিক্যাল ডিরেক্টর হারুনুর রশিদ, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আরমান শুভ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ও স্কয়ার ফার্মার মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র ম্যানেজার ফারজানা লতিফসহ ফোরাম ও আহ্বায়ক কমিটির সব সদস্য।

সভায় ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের গঠনমূলক অগ্রগতি, ভবিষ্যৎ চিন্তাভাবনা আর সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সময়ে দোয়া মাহফিলের মাধ্যমে ফোরামের উত্তরাত্তর শান্তি কামনা করা হয়। মনোজিৎ কুমার রায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।