পাঠকের ছবি

১ / ৭
সকালবেলায় হাঁসের ঝাঁক খাবারের জন্য বিলে যাচ্ছে। বড় বিলা, পীরগঞ্জ, রংপুর, ২৩ মে
ছবি: মাসুদার রহমান
২ / ৭
প্রযুক্তির নিষ্পেষণে বিলুপ্ত গরুগাড়ির সম্প্রতি দেখা মিলল নওগাঁ রানীনগর উপজেলার আবাদ পুকুর বাজারে
ছবি: ইউনুস আলী ফাইম
৩ / ৭
তীব্র গরমে অতিষ্ঠ বাঁদরটিকে পানি পান করাচ্ছেন এক সহানুভূতিশীল ব্যক্তি। শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মৌসুমি ভৌমিক
৪ / ৭
গরমকে জয় করে জীবনকে উপভোগ্য করে নিচ্ছেন তরুণেরা। ছবিটি সম্প্রতি তোলা। দপদপিয়া, নলছটি, ঝালকাঠি
ছবি: সোলায়মান তুষার
৫ / ৭
তীব্র গরম ও কাঠফাটা রোদে বিকেলের আগে মাঠে খেলা খুব কষ্টকর। এ জন্য ক্লাসের পর অবসর সময় কাটাতে আমবাগানে ক্রিকেট খেলছে কিছু শিক্ষার্থী। গাছকে স্টাম্প বানিয়ে চলছে খেলা। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা
ছবি: সুকান্ত দাস
৬ / ৭
গৃহের রান্নার জ্বালানির জন্য গোবরের লাকড়ি তৈরিতে ব্যস্ত এক নারী। কসবা করিমপুর গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২১ মে
ছবি: মাসুদার রহমান
৭ / ৭
বিকেলে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছেন বাবা–ছেলে। ছবিটি বগুড়ার সোনাতলার জোরগাছা ইউনিয়ন থেকে ২৩ মে তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত