পাঠকের ছবি (২৭ আগস্ট ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
আহসান মঞ্জিলের ঐতিহাসিক স্থাপত্যে মিশে আছে ঢাকার সমৃদ্ধ অতীত ও নবাবি ঐতিহ্যের ছোঁয়া। আহসান মঞ্জিল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. নাঈম মিয়া
২ / ৮
ইকুইটি ও ইকুয়ালিটির বাস্তবতার এক অনন্য প্রতিচ্ছবি ফুটে ওঠে এই ছবিতে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মুজাহিদা আফরিন মজুমদার
৩ / ৮
যানজটের এই শহরে, এখন দুই চোখ কেবলই প্রকৃতির সান্নিধ্য খোঁজে, যেখানে সবুজের স্বর্গ নীল আকাশে মেশে। বোটানিক্যাল গার্ডেন, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাফিয়া তাসনিম
৪ / ৮
ইট–পাথরের বুকে একটুকরা সবুজ। রমনা, ঢাকা। সম্প্রতি তোলা ছবি
ছবি: সুমাইয়া খাতুন
৫ / ৮
শান্ত বিকেল, সবুজ চারণভূমি আর পাহাড়ি পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকা গরুর পাল। ফিনলে টি গলফ মাঠ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আনোয়ার হোসেন
৬ / ৮
আলো–আঁধারের মিশেল। শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাসমিয়া জাহান নীলা
৭ / ৮
ভোরের লালবাগ কেল্লা, যেটা ঢাকার প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক এবং যার প্রতিটি লালচে ইটের পেছনে রয়েছে অজানা কত কথা। লালবাগ কেল্লা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমাইয়া আক্তার
৮ / ৮
চারুকলা অনুষদের এই নীরব সবুজবন, নান্দনিক ভবন—যেন শিল্পীদের দেয় নতুন শিল্পকর্মের জাদু। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নুসরাত জাহান