পাঠকের ছবি (২৮ নভেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দেশ হারানোর বেদনা আর অনিশ্চিত ভবিষ্যৎ বুকে নিয়ে বেড়ে উঠছে একদল শিশু। জানে না কবে ফিরবে আপন ঠিকানায়, কবে মিলবে মুক্তির স্বাদ। তবু শৈশব থেমে থাকে না—সব দুঃখ, সীমাবদ্ধতা আর অনিশ্চয়তার মধ্যেও একটুকরো আনন্দ খুঁজে নেয় তারা। চারপাশে সীমাবদ্ধতা, জীবনের অনিশ্চয়তা, মনে হাজারো অজানা প্রশ্ন। তবু শৈশব তার নিজস্ব নিয়মে হাসতে জানে। এই ছোট ছোট হাসির আড়ালেই লুকিয়ে আছে এক দেশহারা জাতির দীর্ঘ অপেক্ষা। ছবিটি কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প থেকে তোলা
ছবি: জুয়েল
২ / ৮
কোনো কোনো পথে আমাদের শেষ পদচিহ্ন আমরা এঁকে দিয়ে এসেছি। সেটা বড় বিষয় নয়। আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক। ভালো স্মৃতি না থাকুক, মন্দ যেন তৈরি না হয়। ভালো কথার খুশবু ছড়াতে না পারলে চুপচাপ থাকি, তবু কথার দুর্গন্ধ না ছড়াই। কারণ, মানুষের চোখের জলের ভারে সাম্রাজ্যও ধসে যায়। একটা ফোঁড়াও আমাদের সব বাহাদুরি ধুলায় মিশিয়ে দিতে পারে। ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
গরুকে খাওয়ানোর জন্য শুকানো হচ্ছে খড়। মাগুরা থেকে ছবিটি তোলা।
ছবি: রুকাইয়া
৪ / ৮
গ্রামাঞ্চলে হেমন্তের শেষে শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে। রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানে চলছে শীতের পোশাকের বেচাকেনা। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৫ / ৮
রাতে জোছনার আলোয় ফুটে আছে নাম-গন্ধহীন বুনো ফুল! সুবাস না ছাড়লেও হৃদয়ের চোখে ধরা পরে পাপড়ির সৌন্দর্য। ছবিটি ভোলার মনপুরা উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: সীমান্ত হেলাল
৬ / ৮
জমিতে ফুটে আছে রঙিন কচুরিপানার ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: রাজু আহমেদ রকি
৭ / ৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতি, ব্যস্ততা আর প্রতিদিনের পথচলার সঙ্গে মিশে আছে কেন্দ্রীয় মসজিদ। ফুলে ভরা ডালপালার নিচে এর মিনার দুটি যেন ক্যাম্পাসের চেনা সৌন্দর্যে যোগ করেছে অন্য রকম মাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: মোছা. মারুফা আক্তার সাথী
৮ / ৮
প্রজন্মের চোখে মুক্তিযুদ্ধের স্মৃতি-ভাস্কর্যের সামনে দুই শিশুর উপস্থিতি। প্রত্যায় ৭১, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি: আনোয়ার হোসেন