পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
প্রচণ্ড গরম আর তাপপ্রবাহ সহ্য করে রোদেপুড়ে কৃষিজমিতে কাজ করছেন প্রান্তিক চাষিরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলা থেকে ২৮ এপ্রিল তোলা
ছবি: কারিমুল হাসান
২ / ৮
গরু নিয়ে রাখালের ঘরে ফেরা। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থেকে তোলা
ছবি: হারুন অর রশিদ
৩ / ৮
শীতলক্ষ্যা নদী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানজীম মোহাইমেন
৪ / ৮
তীব্র তাপপ্রবাহে ঘরে টিকে থাকাও দায়। তাই বাড়ির পাশে খোলা জায়গায় দাবা খেলে সময়টা পার করছেন দুই বন্ধু। ছবিটি রাজধানীর মিরপুর-১৪ থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
৪০ ডিগ্রি°তাপমাত্রায় কংক্রিটের পাখিরাও ভিজে নিচ্ছে। দোয়েল চত্বর, ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: প্রবীর পাল
৬ / ৮
আয়ারল‍্যান্ডের ডাবলিনে এডামসটাউন কমিউনিটি সেন্টারে গত শনিবার (২৭ এপ্রিল) এ দেশে বসবাসকারী বাংলাদেশি সৃষ্টিশীল মানুষদের মিলনমেলা সাহিত‍্য সভার সভা অনুষ্ঠিত হয়। বিদেশে দেশীয় মানুষদের সৃষ্টিশীল চর্চা বাড়ানোর উদ্দেশ‍্যে এ সাহিত‍্য সভার যাত্রা শুরু হয়েছিল। ইতিমধ্যে কয়েক সপ্তাহ আগে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বিশেষ এ সভাটির আয়েজন করেন বিলাল হোসেন ও লুবনা আহমেদ
ছবি: চৌধুরী জোহায়ের আহনাফ লাদিফ
৭ / ৮
কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ ফাইনাল খেলায় জয়ী হয়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে খেলে ফাইনালে জয়ের শিরোপা অর্জন করে প্রবাসী বাংলাদেশিদের দল বি বাড়িয়া একাদশ। কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ২৫ এপ্রিল স্থানীয় সময় দিবাগত রাত ১১টায় শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের। খেলা চলে ভোর তিনটা পর্যন্ত
ছবি: মোশাররফ হোসেন
৮ / ৮
পশ্চিমা আকাশে মেঘনার বুকে হেলে যাওয়া সূর্যের অপ্ররূপ দৃশ্য। মায়াবী রশ্মি যেন মেঘনার জলে মিশে একাকার। এমন দৃশ্যে যেন মায়া জাগছে ভ্রমণপ্রেমীদের হৃদয়ে। ছবিটি চাঁদপুরের ত্রিমোহনা বড় স্টেশন থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক