পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
মনিমোহন মন্ডল। বয়স ৬৪। ৩৫ বছর ধরে গরুর দুধের ঘোল কাঁধে ফেরি করে বিক্রি করেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া এলাকা থেকে গত শনিবার (৩০ মে ২০২৬) ছবিটি তোলা হয়ছবি: মো. শফিকুল ইসলাম জয়
২ / ৯
সাঁকোর নিচে জল ও জীবিকা। রাজাবাড়ি, স্বরূপকাঠি, পিরোজপুরছবি: নিয়াজ শাওন
৩ / ৯
মরুর বুকে মধুমালতীর অপার সৌন্দর্য। রিয়াদের আল ইজদিহার এলাকায় লতানো এই ফুলের মৃদু ঘ্রাণ প্রবাসজীবনে এনে দিয়েছে ক্ষণিকের চোখের শান্তি, মনের খোরাকছবি: নাঈম উদ্দিন চৌধুরী সুহৃদ, রিয়াদ, সৌদি আরব
৪ / ৯
ব্যাসকুণ্ড, সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এই কুণ্ড। হিন্দুধর্মাবলম্বীরা পুণ্যস্নানের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছুটে আসেন। ছুটির দিনগুলোতে সীতাকুণ্ডে সব ধর্মের মানুষ বেড়াতে আসেন চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছবি: আবু মোহাম্মদ কায়সার
৫ / ৯
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে রেললাইনটি যেন এক শান্ত পথের গল্প বলে। কলাগাছ আর ঘন বনানীর সৌন্দর্যে ভরা এই দৃশ্য মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। নীরব প্রকৃতির বুকে রেলপথ যেন দূরের কোনো অজানা গন্তব্যের আহ্বানছবি: জাকি উদ্দীন আহমেদ
গাছে দেশি খেজুর পেকেছে। বিনোদপুর, মুন্সীগঞ্জ সদর, ২৯ মে ২০২৬ছবি: অলিউর রহমান ফিরোজ
৮ / ৯
ছাতাটা বিটলামি করল। একটা শিক কীভাবে যেন ছুটে গেছে। দাঁত পড়ে যাওয়া বৃদ্ধের মতো ঠকঠক করতে লাগল। ছাতার কারিগরের কাছে নিয়ে গেলাম। কী নিপুণ দক্ষতায় ঠিক করে দিলেন। মানুষের কর্মদক্ষতা আমাকে মুগ্ধ করে। কোনো কাজ ক্ষুদ্র নয়। ক্ষুদ্র আমাদের মূল্যায়নের দৃষ্টিভঙ্গি। ক্ষুদ্র অপরকে ঠকিয়ে বড় হওয়ার উদগ্র বাসনা। ছবিটি চট্টগ্রাম থেকে তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৯ / ৯
গ্রামের নানুবাড়ি। সময়ের কাছে পুরোনো, কিন্তু স্মৃতির কাছে আজও সবচেয়ে আপন। ছবিটি সম্প্রতি সাতক্ষীরা জেলার কেরালকাতা ইউনিয়নের হিজলদি গ্রাম থেকে তোলাছবি: আহনাফ আসেফ মাহিয়ান