পাঠকের ছবি (৫ ফেব্রুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
স্কুল ছুটির পর দুই শিক্ষার্থী মেঠোপথে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে। একসময় যখন তারা বড় হবে, এ স্মৃতি তাদের আলোড়িত করবে। এই ছোটকাল, এই মেঠোপথ আমার হৃদয়জুড়ে! তোমাদের জন্য ভালোবাসা। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৭
ফুলজোড় নদীর বুকে সূর্যাস্ত এবং নদীর তীরে বেদে সম্প্রদায়ের বসবাস। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: রাজু আহমেদ রকি
৩ / ৭
সবুজের বুকে হারিয়ে যাওয়া এক শান্ত পথ। ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফারনান বিপুল
৪ / ৭
রাতের ঢাকা। জটলা তারের নিচে নীরব রাস্তা, তবু জেগে থাকে গল্পগুলো। মহাখালী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
৫ / ৭
আকাশে ঘুড়ি ওড়ানোর মধ্য অন্যর ঘুড়ি কাটার খেলা।  বালকটি  আরেকজনের ঘুড়ি কাটার চেষ্টা করছে। ঘুড়িটি কাটার জন্য তার কসরত চলতেই থাকে। ছবিটি মুন্সীগঞ্জের চন্দনতলা এলাকা থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তোলা হয়েছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
বসন্তের আগেই বগুড়ায় গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সবুজাভ সজনে ফুল। ছবিটি বগুড়া থেকে সম্প্রতি তোলা
।ছবি: কারিমুল হাসান
৭ / ৭
গ্রামের পুকুরপাড়ে শর্ষে বোনা হয়েছে। শর্ষে ফুলের হলদে রূপে শীতের রৌদ্র স্নান করে নিচ্ছে
ছবি: আল আমিন জুয়েল