পাঠকের ছবি

১ / ৬
প্রায় ১৫০ জোড়া কবুতর পালেন মুকুল-অস্পরী দম্পতি। মুকুল পেশায় স্কুলশিক্ষক। শিক্ষকতা করেন সেন্টমার্টিন দ্বীপে। শখের বসেই তিনি কবুতর পোষেন। সময় কম পান, কারণ তিনি বাড়িতে কমই থাকেন। বেশির ভাগ সময় অস্পরীই কবুতরের দেখাশোনা করেন। তাঁর মতে, কবুতর পোষাটা অনেক মজার এবং আনন্দের, এর মূল কারণ, পোষা কবুতর রাত শেষে দূরে কোথাও চলে গেলেও দিন শেষে তার বাসায় ফিরে আসে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে তোলা
ছবি: সূর্য দাস
২ / ৬
বছরের চার–পাঁচ মাসে শুধু ফুলের চারা বিক্রি করেই সংসার চলে দিনাজপুরের ফুলবাড়ীর মমিনুল ইসলামের। আর বাকি সময় অন্যান্য চারা উৎপাদন করেন। মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার চকচকা গ্রামের হাইফাই মোড়স্থ কে এম নার্সারির সত্বাধিকারী। ভ্যানে হরেক রকম বাহারি ফুলের চারা নিয়ে উপজেলা পরিষদ রোডে ঘুরে দেখা যায় মমিনুল ইসলামকে। তিনি নিজেই নিজের চারাগুলো ভ্যানে নিয়ে খুচরা মূল্যে বিক্রি করছেন
ছবি: প্লাবন শুভ
৩ / ৬
চার‌দি‌কে ঘন কুয়াশা। তবু জী‌বিকার তা‌গি‌তে কা‌জে যা‌চ্ছেন খে‌টে খাওয়া মানুষ। ছ‌বি‌টি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ থে‌কে তোলা
ছ‌বি: মাসুদার রহমান
৪ / ৬
শীতের সকালে দিনের আলোয় ফুটে উঠেছে রক্তজবা। হাইমচর, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল-আমিন
৫ / ৬
মায়াবী আলোকচ্ছটা ছড়িয়ে দিনকে বিদায় দিচ্ছে সূর্য। ছবিটি গত রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিকদার চর থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৬ / ৬
প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে একটু উষ্ণ হওয়ার চেষ্টা। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল পুকুর পাড়া থেকে তোলা, ১১ জানুয়ারি
ছবি: রুহুল আমিন