পাঠকের ছবি (১১ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শান্ত যমুনা। সোনাতলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জান্নাতুল ফেরদৌস
২ / ৮
যানজট বিষফোড়ার মতো হয়ে গেছে এ দেশে। বিষাক্ত করেছে জীবন। কেড়ে নিয়েছে জীবনের আনন্দ। তারপরও মানুষ হাসে। প্রেমে হারায়। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
গ্রামের মেলায় এখনো রঙের খেলা দেখা যায়। সোনাতলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৪ / ৮
কৃষক তাঁর নিজের চাষ করা সবজি, লাউ গাছ থেকে কেটে মোটরসাইকেলে করে বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মেহার, চান্দিনা, কুমিল্লা ৬ মার্চ ২০২৬
ছবি: ওসমান গনি
৫ / ৮
পশ্চিম আকাশে সূর্যের বাড়ি ফেরার তাড়না। পুব আকাশে আঁধারে ঘরে ফেরা ও বলোর শূন্যস্থান পূর্ণ করা। শুভ্র শীতল মেঘের ডানায় ভর করে জীবন থেকে একটি দিনের নীরব প্রস্থান। বন বিভাগ রোড, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ৮
মুরগি তার ছানাগুলো নিয়ে বের হয়েছে। সতর্ক চোখে চারপাশে তাকাচ্ছে। ছানাগুলো মায়ের সঙ্গে থেকে যেন নিরাপদ বোধ করছে। টিঅ্যান্ডটি এলাকা, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৮
ঝরছে আমের মুকুল, বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে গুটি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলা থেকে ৬ মার্চ ২০২৬ তারিখে তোলা
ছবি: কারিমুল হাসান
৮ / ৮
ও যে আমায় ঘরের বাহির করে...। রাজৈর-নারিকেলবাড়ী রোড, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ