পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
বিভিন্ন রঙের রেশমি চুড়ি এখনো সাজসজ্জার কাজে নিম্ন আয়ের নারীদের হাতে শোভা পায়। নিম্ন আয়ের পরিবারের কিশোরীরা বিভিন্ন অনুষ্ঠানে সাজসজ্জা করতে গিয়ে নানা রঙের রেশমি চুড়ি হাতে পরে। সম্প্রতি রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলাছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
২ / ৯
উঁচু ভবনের পাশে একটা আমগাছ। আমগাছ মুকুলে ভরে গেছে। দৃশ্যটি রাজশাহী, নাটোর বা সাতক্ষীরার নয়; খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের চিত্র। করিম চেম্বার, মতিঝিল, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৯
ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে কোমরবন্ধনী। ছবিটি সম্প্রতি নওগাঁ সদরের হাপানিয়া এলাকা থেকে তোলাছবি: সবুজ সরকার
৪ / ৯
গাছপালা নিয়ে একটি প্রশান্তি। রমনা পার্ক, ঢাকাছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৫ / ৯
পবিত্র রমজান মাসের প্রথম দিন গরম গরম বুন্দিয়া ভাজছেন দোকানি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রাজু আহমেদ রকি
৬ / ৯
ইছামতী নদীর ওপর এই সেতু দিয়েই টঙ্গিবাড়ী উপজেলার মানুষ ঢাকার সঙ্গে যোগাযোগ করে থাকেন। একসময়ের স্রোতস্বিনী ইছামতী নদী এখন সরু খালে পরিণত হয়েছে। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ইছামতী নদী এলাকা থেকে ১৫ ফেব্রুয়ারি তোলা হয়েছেছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৯
ফসলের ভালোবাসা জীবনকে আনন্দময় করে তোলে। কিন্তু আমরা আনন্দ খুঁজে বেড়াই কৃত্রিমতায়! ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৯
ভোরের সূর্য, পণ্যবাহী ট্রেন রেলব্রিজের ওপর আর প্রকৃতি—সব একসঙ্গে মিলিত হয়েছে একই সময়ে। আমিরগঞ্জ রেলওয়ে ব্রিজ, হাসনাবাদ, নরসিংদীছবি: হৃদয় গোপাল সাহা