পাঠকের ছবি (৫ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
গরু–বাছুর। গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট শালবনের ভেতর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাতেমা–তুজ জোহরা
২ / ৯
বিকেল বিষণ্নতা বাড়ায় কারা যেন স্মৃতির ডালা নিয়ে সামনে এসে দাঁড়ায়। যায় না দেখা, কান্না জমে চোখে এক বিকেলের জীবন নিয়ে সব আনন্দ হারায় কেবল শোকে। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৯
মাঠজুড়ে গোবর শুকাতে দেখে কৌতূহলবশত দেখতে গেলাম ঘটনা কী? এ গোবরগুলো একটা গরুর খামারের। তা এত দিন খালে ফেলা হতো। প্রশাসন এসে বাধা দিলে সেটি এখন মাঠে শুকিয়ে কৃষকদের কাছে বিক্রি করছেন খামারি। প্রশাসনের বাধায় খামারিদের কপাল খুলে গেছে। ছবিটি মুন্সীগঞ্জের বনিক্যপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৯
বসন্তের বাতাসে আম, কাঁঠালের মুকুলের পাশাপাশি বাতাবিলেবুর মুকুলের ঘ্রাণ পাওয়া যায়। সিমলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাদিয়া আলম রূপন্তী।
৫ / ৯
দিন–রাত ব্যস্তময় জীবন এই নাজিরাবাজারে। নাজিরাবাজার, পুরান ঢাকা
ছবি: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
৬ / ৯
এত সুন্দর খেলার পিচ! বিকেল হলে নিশ্চয়ই ক্রিকেটের জমজমাট আসর বসে। হইহুল্লোড় চলে। এ আসরগুলো যেদিন থেকে কমে আসার প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের অবক্ষয়ের দিন সেদিন থেকেই শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ৯
দিনের ক্লান্তি শেষে একসঙ্গে ইফতারের আনন্দ। ভাগ করে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে আসল তৃপ্তি। সলঙ্গা বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ, ৪ মার্চ ২০২৬
ছবি: সুমন পাল
৮ / ৯
সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসবে এখনো কোথাও কোথাও আলপনা দেখা যায়। আধুনিকতার ছোঁয়ায় বাংলার অনেক সংস্কৃতি হারিয়ে গেছে। যা আছে তা আজো গ্রামবাংলায় বিভিন্ন উৎসবে চোখে পড়ে। হাজীপুর, সদর, নরসিংদী
ছবি: হৃদয় গোপাল সাহা
৯ / ৯
দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের উদ্যোগে দুস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে এসব রমজানসামগ্রী বিতরণ করা হয়
ছবি: প্লাবন শুভ