পাঠকের ছবি (২৫ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
লোহার সঙ্গে সখ্য গড়ে মানুষের হৃদয় লোহার মতো কঠিন হচ্ছে। গুল্মলতা, বৃক্ষরাও অভ্যস্ত হচ্ছে কাঠিন্যের সঙ্গে মানিয়ে নিতে। বৃক্ষরাজি তবু জোগান দিচ্ছে মুগ্ধতা আর অক্সিজেন। বৃক্ষ সব সময় সব জায়গায় একই কাজ করে, মানুষ পাল্টে যায়। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৬
মাছ ধরার ট্রলার। চরচেঙ্গা বেড়িবাঁধের পাশে, হাতিয়া, নোয়াখালী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাকিব উদ্দিন
৩ / ৬
নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও অর্থনীতির মূল ভিত্তি। ছবিটি সম্প্রতি তোলা। নাফ নদীর উপকূল, টেকনাফ জেটিঘাট, কক্সবাজার
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৬
রঙিন মাঠরাঙা। পাখিটি যেমন নিশ্চুপ বসে আছে, তেমনি জীবনের অনেক কিছুতেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। ছবিটি সম্প্রতি তোলা। নাথপাড়া, রাঘবপুর, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ
ছবি: মৌসুমী মজুমদার
৫ / ৬
কর্মব্যস্ত দিনের শেষে ছায়াসুনিবিড় পরিবেশে বিশ্রামে থাকা একটি ভ্যানগাড়ি। ঘোড়াকান্দা, ধামরাই, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিফাত হাসান
৬ / ৬
গ্রামবাংলার চিরায়ত প্রতীক হাতপাখা যেন এক অনন্য শিল্পকর্ম! বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। ছবি: তাসমিয়া জাহান নীলা ২০৮. কুয়াকাটা সমুদ্রসৈকতের স্নিগ্ধ সকাল।
ছবি: জুবের আহমেদ সাহেল