পাঠকের ছবি (২৯ আগস্ট ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বাঁশের সেতু। রাজধানীর বুকে বালু নদের ওপর খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট নামক এলাকায় দুই পারের মানুষের যাতায়াতের জন্য সম্পূর্ণ বাঁশের একটি সেতু। এ সেতু ত্রিমোহনী-দাশেরকান্দির দুই পারের মানুষের যাতায়াত সহজ করেছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
২ / ৮
বৃষ্টিতে খুপরি ঘরে স্বর্গ এসে ধরা দেয়। আর আমরা সুখ খুঁজি অন্য কোথাও। ঝুম বৃষ্টিতে পৃথিবীর এ অপার্থিব রূপ উপভোগ করতে হৃদয় লাগে। আমাদের হৃদয়ে বাসা বেঁধেছে হরেক রকম কুটিলতা। ভালোবাসা আর মায়া–মমতার ঠাঁই নেই সেখানে। হৃদয়গুলো কবরস্থানে রূপ নিয়েছে! এর চেয়ে বেদনাদায়ক আর কী আছে! ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
ছুটির দিনের শান্ত সকালে রাজধানীর মিরপুর ২ নম্বর গোলচত্বর
ছবি: রুকাইয়া
৪ / ৮
কংক্রিট আর প্রকৃতির সহাবস্থান। মোহাম্মদপুর, ঢাকা
ছবি: ইমরান খান
৫ / ৮
ক্যাম্প ফায়ার স্কাউটিং একটি আনন্দময় একটি কার্যক্রম। সেই আনন্দময় কার্যক্রম করেছে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা। ১৫ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ ক্যাম্প ফায়ার ছবি। রামপুরা একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৬ / ৮
বছরের বেশির ভাগ সময় দূষিত পানির কারণে তার নিজের রূপ হারিয়ে যায়। নিমজ্জিত হয়ে থাকে পচা দুর্গন্ধযুক্ত পানিতে। এখন তার ভরা যৌবন। বছরের এই সময়ে জোয়ার–ভাটার পানি এসে তাকে ভরা যৌবনা দান করে। বলছি বুড়িগঙ্গার কথা। পড়ন্ত বিকেলে সূর্যের রঙে কিংবা গোধূলির রঙে নিজেকে প্রতিদিনই সাজায় সে
ছবি: আল আমিন জুয়েল
৭ / ৮
দুরন্ত শৈশব, স্নিগ্ধ বিকেল। বাংলাবাজার, পাবনা
ছবি: আনোয়ার হোসেন
৮ / ৮
জীবনের একেকটি পথ একেকটি গল্প। বসুন্ধরা, ঢাকা
ছবি: ইমরান খান