পাঠকের ছবি (৭ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
একটি মধ্যরাত এবং অন্ধকারের মাঝে আশাজাগানিয়া প্রদীপ। ফার্মগেট, ঢাকা, ৫ মার্চ, ২০২৬
ছবি: সোহাগ শাহরিয়ার
২ / ৭
যত দূর দৃষ্টি যায়, মোটরসাইকেল। বাইকচালকেরা তেল সংগ্রহ করার জন্য লম্বা লাইন ধরেছেন। আসাদগেট, ঢাকা। ৬ মার্চ ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৭
অমর একুশে বইমেলায় গ্রামবাংলার একসময়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বায়োস্কোপ শিশু-কিশোরদের বাড়তি আনন্দ দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে অতীতের রঙিন স্মৃতি, সরল বিনোদন ও গ্রামীণ সংস্কৃতিকে। বইমেলা, ঢাকা, ৬ মার্চ ২০২৬
ছবি: বিপ্লব সাহা মুন্না
৪ / ৭
ভুট্টা চাষে আশার আলো। গাছের কাণ্ডে ঝুলে থাকা সোনালি রেশমি ফুল (ভুট্টার মোচা)। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
৫ / ৭
শীতকাল শেষ হয়ে গেলেও শেষ হয়নি তার রেশ। শুভ্র সকালে কুয়াশের চাদরে মোড়ানো যশোর-সাতক্ষীরা সড়ক। ৬ মার্চ ২০২৬
ছবি: মিহির হালদার
৬ / ৭
পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং এলাকার প্রতি ভালোবাসা জোরদার ও শিকড়ের টানে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’–এর উদ্যোগে ঢাকায় বসবাসকারী ধুনট উপজেলার পেশাজীবী, শিক্ষার্থী, নারী–পুরুষ ও শিশুদের অংশগ্রহণে মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৬ মার্চ ২০২৬
ছবি: কারিমুল হাসান লিখন
৭ / ৭
এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। ঝরে যায় পুরোনো পাতা, আগমন হয় নতুনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৬ মার্চ ২০২৬
ছবি: সোহাগ শাহরিয়ার