পাঠকের ছবি (২৩ নভেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
অপূর্ব ও মনোরম সূর্যাস্তের দৃশ্য। খুলনার ফুলতলা-মোংলা রেলপথ। আড়ংঘাটা রেলস্টেশন, খুলনা, ২১ নভেম্বর ২০২৫
ছবি: আবু আফজাল সালেহ
২ / ৮
দিন কিংবা রাত। সিলেটের কিন ব্রিজের যেন নীরবতা নেই। মানুষের ছোটাছুটিই এই ব্রিজের চিরচেনা দৃশ্য। সময়ের সঙ্গে সঙ্গে গন্তব্যের ঠিকানা শুধু বদলায়। সকাল হলে ব্রিজের ওপারের কর্মক্ষেত্রে যাওয়ার ছোটাছুটি। রাত হলে যেন পাখিদের মতোই নদীপারের নীড়ে ফেরার ব্যস্ততা। কারও কারও গন্তব্য থাকে বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। হেঁটে হেঁটে সুরমা নদীর ওপর দিয়ে পারাপার হওয়ার দৃশ্যটাই যেন সিলেটের কিন ব্রিজের প্রকৃত চেহারা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জীবন পাল
৩ / ৮
ভূমিকম্প হওয়ার পর আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার মানুষজন। পুরান ঢাকার মতো এলাকায় রাস্তাও তাঁদের জন্য নিরাপদ নয়। লক্ষ্মীবাজার, পাতলা খান লেন, ঢাকা, ২১ নভেম্বর ২০২৫
ছবি: হাফিজুন নাহার
৪ / ৮
শীতের আমেজে কৃষিখেতের প্রাকৃতিক সৌন্দর্য। চাঁদবিল মাঠ, মেহেরপুর, ২৩ নভেম্বর ২০২৫
ছবি: আশিকুল ইসলাম অনিক
৫ / ৮
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে খেতের ধান কেটে আঁটি বাঁধছেন দিনমজুর। রায়গঞ্জ পৌরসভা ভবনের পেছনের অংশ, সিরাজগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৫
ছবি: মো. আতিকুল ইসলাম
৬ / ৮
কৃষক আখ চাষ করে জমিতেই রস বের করে গুড় তৈরি করছেন। আলীপুর, মোল্লার হাট, কালকিনী, মাদারীপুর, ২৩ নভেম্বর ২০২৫
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৮
পদ্মা নদীর মাঝি নদীতীরে নৌকায় বিশ্রাম নিচ্ছেন। দিনের শেষে এই আবিরে রাঙা আকাশ যেন প্রকৃতির লেখা এক বিদায়ী চিঠি। ছবিটি সম্প্রতি তোলা। পদ্মা নদীর পাড়, মৈনট ঘাট, দোহার উপজেলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
সূর্যোদয়ের ঝলমলে আলোয় চান্দাইকোনা হাটে শীতের নানা ধরনের সবজি ক্রয়-বিক্রয় করতে ভিড় জমিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫
ছবি: রাজু আহমেদ রকি