পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
কুয়াশায় মোড়ানো হেমন্তের সকালে নতুন ধান আনতে মাঠে যাচ্ছে তাঁদের দল। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬ছবি: রাজু আহমেদ রকি
২ / ৮
দিনাজপুর ফুলবাড়ী রেলস্টেশন। ১৮৭৮ সালে যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য ব্রিটিশ সরকার স্টেশনটি প্রতিষ্ঠা করে এবং তখন থেকে কার্যক্রম শুরু হয়ে এখন অবধি চলছে। এ অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে স্টেশনটির অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমান সময়ে দেশের আর সব রেলস্টেশনে আধুনিকতার ছোঁয়া লাগলেও এ স্টেশন সেই পুরোনো জরাজীর্ণই রয়ে গেছে। এখানে টিকিট কালো বাজারি, রেলওয়ে চত্বরে মাদকসেবীদের আনাগোনা এবং উদ্বাস্তুদের আশ্রয়স্থল হিসেবে দখল হয়ে আছে। যুগের সঙ্গে স্টেশনটির পরিবর্তন আনার জন্য অনুরোধ রইল সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছেছবি: আল আমিন জুয়েল
৩ / ৮
ব্রহ্মপুত্রের বুকে যখন দিনের আলো ফুরিয়ে আসে, শান্ত নদী আর ঘাটে বাঁধা নৌকাগুলো যেন এক মায়াবী রূপ নেয়। ময়মনসিংহ শহর থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
আবার এসেছে শিউলি ফুলের দিন। দিন আসে দিন যায়। আমাদের কাছে জমা থাকে শুধু স্মৃতি। স্মৃতির নুড়ি ছাড়া মানুষের বড় কোনো সম্পদ নেই। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৮
নদীর পানি শুকিয়ে গেলে জেগে ওঠে ফিলিপনগর পদ্মার চর। তখন বালুচর পেরিয়ে ফসল আনা-নেওয়া ও কৃষিকাজের নানা প্রয়োজনে চরবাসীর ভরসা হয়ে ওঠে গরু-মহিষের গাড়ি। আধুনিক যানবাহনের বাইরে এই বাহন শুধু যাতায়াতের মাধ্যম নয়; বরং চরের মানুষের জীবন-জীবিকা ও গ্রামবাংলার ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ফিলিপনগর পদ্মার চর, দৌলতপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: রুমা আরা খাতুন
৬ / ৮
নদীর স্রোত, সবুজের ছায়া আর নৌকার ছন্দে প্রাণবন্ত তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা, চাঁদপুর, ৮ নভেম্বর ২০২৬ছবি: মো. নাঈম মিয়া
৭ / ৮
প্রিন্সেপ ঘাট, কলকাতা, ভারত। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. শাহিন রেজা
৮ / ৮
হাটবারে হাঁস কিনতে ক্রেতা–বিক্রেতাদের ভিড়। দেশি-বিদেশি প্রজাতির হাঁসের চাহিদাও বেশ। স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণে জমে উঠেছে বাজার। সলঙ্গা বাজার, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুমন পাল