পাঠকের ছবি (২ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
নদী বয়ে চলে নিরবধি। নদীর সঙ্গে জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফরিদপুরের ভাঙ্গার ওপর দিয়ে বয়ে চলা কুমার নদটি একসময় ছিল প্রচণ্ড খরস্রোতা, নাব্যতায় পরিপূর্ণ। নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ সবকিছু চলত এই নদ দিয়ে। বিভিন্ন রকম মাছেও ভরপুর ছিল এটি। কিন্তু কালের বিবর্তনে, নদী দখল আর দূষণের কারণে নদটি হারিয়েছে তার নাব্যতা, হারিয়েছে তার যৌবন ও জৌলুশ। ছবিটি ভাঙ্গা থানার পৌরসভার ব্রিজ থেকে তোলা
ছবি: ফকির শফিক হাসান টুটুল
২ / ৮
রাজধানীতে বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় হঠাৎ করে কালবৈশাখী ও শিলাবৃষ্টি। আগারগাঁও তালতলা, ঢাকা
ছবি: মো. ইব্রাহীম মাহমুদ
৩ / ৮
জমিতে কাজ শেষে গরুর জন্য ঘাস নিয়ে ফিরছেন কৃষক। ছবিটি গত মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকা থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৪ / ৮
লোকাল বাসে ফুল। কৃত্রিম হলেও তো ফুল। যারা ফুল ভালোবাসে তারা আলাদা। তাদের ভালোবাসা যায় অনায়াসে। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৮
পৃথিবীতে অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে সমুদ্রতীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা। কুতুবদিয়া সমুদ্রসৈকত, কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার
ছবি: নিজাম উদ্দিন
৬ / ৮
চৈতালি পূর্ণিমার অতৃপ্ত চাঁদ। টেকনিক্যাল স্কুল, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
ঈদের ছুটি শেষে স্কুলে যাচ্ছে খুদে দুই শিক্ষার্থী। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ এপ্রিল
ছবি: জিহাদ সরকার
৮ / ৮
শেষ বিকেলের সূর্য। জলের বুকে এঁকেছে এক অনুপম দৃশ্য। কাপ্তাই, রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আনিকা তাসনিম