পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
সন্ধ্যা নামলে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে চুড়ি ও ফুল বিক্রি করেন দুই নারী। গৃহের কাজের পাশাপাশি সংসারের দায়ভার নিতেই তাঁদের এই পরিশ্রমের পথচলা। ছবিটি সম্প্রতি সংসদ ভবন এলাকা থেকে তোলাছবি: দেলোয়ার হোসেন
২ / ৯
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জোয়ারে ভেসে আসা মরা জেলিফিশ। ছবিটি সম্প্রতি তোলাছবি: এ বি এম সিয়াম আহমেদ
ভোরের আলো ফোটার সময় পরিবেশটা যেন একটু বেশিই সুন্দর লাগে। আব্দুলপুর রেলস্টেশন, নাটোর। ছবিটি সম্প্রতি তোলাছবি: সাদিয়া আলম রূপন্তী
৫ / ৯
স্রোতের প্রতিকূলে তাদের টিকে থাকার লড়াই। মেঘনা নদী থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সুদীপ্ত কুমার দাস
৬ / ৯
শীতের রাতে ঠান্ডায় কাতর বিড়ালছানা দুটি। শহীদ ড. ফজলে রাব্বি হল, বকশীবাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: এহতেশামুল হায়দার
৭ / ৯
কাটাছেঁড়ায় গাঁদা ফুলের পাতার রস দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যেত (যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না, জানা নেই)। ছোটখাটো রক্তপাত এভাবেই নিয়ন্ত্রণে এসে যেত। রক্ত বন্ধের আরও ভেষজ উপাদান ব্যবহারের কলাকৌশল ছিল। এখন কিছু হলেই ওষুধের দুর্বিষহ দিন চলে আসছে। এত ওষুধের জয়যাত্রায় তবু আমরা অসহায়। চট্টগ্রামছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৯
পাতার শিরায় জমে থাকা সময়ের গল্প। রমনা পার্ক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৯ / ৯
কুড়িগ্রামের ভোরগুলো এখনো লাঙলের শব্দে জাগে। যন্ত্রের কোলাহল পেরিয়ে মাঠে নামেন কৃষক, সঙ্গী শুধু দুই গরু ও পৈতৃক অভ্যাস। আধুনিক প্রযুক্তি পাশে থাকলেও মাটির সঙ্গে হৃদয়ের যে সম্পর্ক, তা লাঙলেই বেশি আপন লাগে তাঁদের কাছে। কুমোরপুর, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: হামিম মন্ডল