পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১৩
টানা গত কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি ফলে রাজধানীতে জলবদ্ধতা। ধানমন্ডি ২৭, ১২ জুলাই ২০২৬–এ বেলা ২টার দিকে তোলা।ছবি: মো. ইব্রাহীম মাহমুদ, ঢাকা
২ / ১৩
ঢাকা শহরের রাস্তায় পানি জমে আছে। মহাখালী, ঢাকা। ছবিটি রোববার সকালে তোলাছবি: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
৩ / ১৩
টানা বর্ষণের ফলে অপরিকল্পিত নগরব্যবস্থায় বিপর্যস্ত জনজীবন। তবে ব্যস্ততার টানাপোড়েনে বৃষ্টি মাড়িয়েই যেতে হচ্ছে গন্তব্যে। আর সে যাত্রায় একমাত্র সঙ্গী ছাতা। তেমনি এক পথচারীকে ছাতা হাতে কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষামাণ অবস্থায় দেখা মেলে ঢাকার সাভারের বাইশমাইল এলাকায়ছবি: তাহমিদ হাসান
৪ / ১৩
ঝুম বৃষ্টি মাড়িয়ে ক্লাসে যাওয়ার তাড়া না থাকলে পৃথিবীটা হয়তো একটু বেশিই সুন্দর হতো। মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই, ২০২৬ছবি: যায়েদ আবদুল্লাহ
৫ / ১৩
রংতুলিতে আঁকা নীল আকাশ, আর সাদা তুলার মতো মেঘের ছড়াছড়ি। ফসলহীন খেতে চতুষ্পদীদের নিশ্চিন্ত ভোজন। পাশ দিয়ে বয়ে চলেছে এক ছোট্ট বারিধারা। বইয়ের পাতায় পড়া কোনো এক দৃশ্য যেন। রাজশাহী টু ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছেছবি: সুমাইয়া খাতুন
৬ / ১৩
নীলাভ-ধূসর আবহাওয়া যেন বইঘরের সৌন্দর্য ও একাডেমিক নান্দনিকতা। আভাই লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: মেহেক আধভী
৭ / ১৩
বৃষ্টিভেজা শহরে ছোট্ট একটি ফাঁকা স্থানে খেলায় মেতেছে একদল কিশোর। ঢাকায় মাঠের সংকটের মধ্যেও থেমে নেই তাদের উচ্ছ্বাসছবি: আদিবা নওমী
৮ / ১৩
বৃষ্টির পরে গ্রামীণ খাল। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুরছবি: নিয়াজ শাওন
৯ / ১৩
বৃষ্টিস্নাত বৃক্ষরাজি। শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: তাসমিয়া জাহান নীলা
১০ / ১৩
তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। দুটি সুপারিগাছ শুধুই দুজনার। ছোট থেকে তারা এভাবেই বেড়ে উঠেছে। এখন তারা আকাশ ছুঁতে চায়। অধ্যাপক মোহাম্মদ আলী স্যারের বাসা, কামারপাড়া, গুরুদাসপুর, নাটোর, ৯ জুলাই ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
১১ / ১৩
প্রকৃতির ক্যানভাসে আঁকা একটুকরা বাংলাদেশ। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তোলাছবি: সাকিব হাসান মুনসী
১২ / ১৩
মেঘাচ্ছন্ন ঢাকা। মহাখালী, ঢাকাছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
১৩ / ১৩
বর্ষার মৌসুমে চারদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন পানির মাছ ধরা নিয়ে ব্যস্ত শিশু-কিশোর। এ রকম চিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয়, শৈশবের মধুর স্মৃতির কথা। মৈন্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশছবি: মো. উজ্জ্বল মিয়া