পাঠকের ছবি (১৭ আগস্ট ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
নৌকার হাট। বরিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন পেছনের রাস্তা, গোলচত্বর, ভাঙ্গা, ফরিদপুর, ১৫ আগস্ট ২০২৬
ছবি: ফকির শফিক হাসান টুটুল
২ / ১০
যশোর শহরের একসময়ের বিখ্যাত সিনেমা হল ‘মনিহার’। রেডিওতে গাজী মাজহারুল আনোয়ার এই সিনেমা হলের সৌন্দর্য, হলের পর্দা, প্রদর্শনী নিয়ে অনুষ্ঠান করতেন। অনেক সিনেমা হল বন্ধ হলেও মনিহার হল ডিজিটালে রূপান্তর করে আজও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৩ / ১০
পাঁপড়ভাজা একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পথখাবার, যা প্রায়ই গ্রামীণ মেলা ও রাস্তার ধারের দোকানে তাজা ভেজে পরিবেশন করা হয়। ছবিটি সম্প্রতি তোলা। ভাগ্যকূল, শ্রীনগর, মুন্সিগঞ্জ
ছবি: মো. রায়হানুল হক
৪ / ১০
গ্রামের একটি ছোট খালের ওপর শুকনা গাছ দিয়ে তৈরি করা অস্থায়ী সাঁকো। প্রকৃতির সঙ্গে মানুষের সহজ ও স্বাভাবিক জীবনযাপনের এক বাস্তব চিত্র। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকা থেকে তোলা
ছবি: সাবিহা সুলতানা
৫ / ১০
ভেসাল জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। বালিপাড়া, দাসেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ১৫ আগস্ট ২০২৬
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
৬ / ১০
বিলের স্বচ্ছ পানিতে কৃষক পাট ধুয়ে ঝকঝকে পরিষ্কার করে নৌকায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। মাঝারদিয়া বিল, ভাঙ্গা, ফরিদপুর, ১৫ আগস্ট ২০২৬
ছবি: ফকির শফিক হাসান টুটুল
৭ / ১০
এ যেন ভরা বর্ষার টইটম্বুর জলে আমাদের শৈশব—সবুজের গভীর ছায়ায়, পুকুরের শান্ত জলে, দুপুরের সব ডাক উপেক্ষা করে ডুবে থাকা এক দুরন্ত বয়স। সেই জলে কত হাসি ভেসেছে, কত বিকেল গড়িয়ে গেছে; আজও বর্ষা নামলে মনে হয়, শৈশব বুঝি কোথাও জল হয়ে জমে আছে। মুসলিমাবাদ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, ১৫ আগস্ট ২০২৬
ছবি: নাজমুল ইসলাম
৮ / ১০
বিকেলের অবসরে ফুটবলে মেতেছে কিশোরেরা
ছবি: নিয়াজ শাওন
৯ / ১০
গ্রামের সরু খালে একটি কাঠের নৌকা। নৌকাটি যেন গ্রামের মানুষের প্রতিদিনের জীবনযাত্রার নীরব সঙ্গী। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকা থেকে তোলা
ছবি: সাবিহা সুলতানা
১০ / ১০
কিছু পথ শুধু হাঁটার জন্য নয়, প্রশান্তি প্রদানের জন্যও। জিয়া উদ্যান, ঢাকা
ছবি: জান্নাতুল মাওয়া তিশা