নির্মল পুকুরপাড়ের বাতাস, হাঁসেদের আপন মনে বয়ে চলা, আর ক্যাম্পাসের কোলাহলের মধ্যেও এক টুকরা নীরব শান্তির ঠিকানা। ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: নুসরাত জাহান
৩ / ৯
এ দেশের মাটি সোনার চেয়েও মূল্যবান। এত উর্বর! শুধু অনুর্বর মাথার সংখ্যাধিক্যে পিছিয়ে আছি আমরা। পৃথিবীতে এত চমৎকার মাটির দেশ আর কয়টা আছে যে সুযোগ পেলেই বীজ চারায় পরিণত হয়! আহামরি খরচ বা কায়িক শ্রমের দরকার হয় না। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৪ / ৯
যে আকাশ শহরকে ছুয়ে যেতে চায়। মোহাম্মদপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. ইমরান খান
৫ / ৯
মাতৃত্ব সেরা; স্থান-কাল পাত্রভেদে কখনো পরিবর্তন হয় না। বিড়াল তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। মা বিড়াল তার লক্ষ রাখছে। উত্তরা সেক্টর ৪ পার্ক, ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৯
‘সবুজ হোক চারপাশ, নির্মল হোক নিশ্বাস; সবুজ ও সৌন্দর্যে গড়ে তুলি আমাদের ক্যাম্পাস’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইবিয়ান ক্লাব লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা ও ডায়না চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়ছবি: নাজমুল হুসাইন
৭ / ৯
সূর্যাস্তের আলোয় নদীর মোহনীয় রূপ। ছবিটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রিজ থেকে সম্প্রতি তোলাছবি: নিমাই চন্দ্র রায়।
বাড়ির আঙিনায় বৃষ্টিস্নাত জবা ফুল। ডাল কাটিং করে অন্য গাছে কলম হিসেবে স্থাপনের পরে দৃষ্টিনন্দন ভিন্ন কালারের এই জবা ফুল ফুটেছে। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাজু আহমেদ রকি