পাঠকের ছবি (২৫ ফেব্রুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ঈশ্বরদী বাইপাস; কমরেড জসিমউদদীন মন্ডলসহ মুক্তিকামী ব্রিটিশবিরোধী স্বদেশিদের স্মৃতিবিজড়িত স্থান। রেলশ্রমিকদের সঙ্গে নিয়ে ব্রিটিশবিরোধী বহু আন্দোলন সংগঠিত হয়েছিল এই স্টেশন এলাকায়। রেলশ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নানাবিধ আন্দোলনও সংগঠিত হয়েছিল এখানে। সময়ের বিবর্তনে হয়তো মানুষ ভুলে গেছে সেসব মুক্তিকামী স্বদেশি বীরসেনার কথা
ছবি: স্বাতিলেখা লিপি
২ / ৭
সব গাড়ি স্থির হয়ে রয়েছে। রমজান মাসে অফিস শেষে বাড়ি ফেরার সময়ের চিত্র। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৭
বটগাছের এমন শিকড়ে কড়া রোদের দুপুরে একটা ঘুম দিতে পারলে মনের অনেক অপ্রাপ্তির বেদনা কমে যায়। ছবিটি সম্প্রতি চট্টগ্রাম থেকে তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৪ / ৭
হলুদ বগি কিংবা পণ্যবাহী ট্রেনের শেষ বগি, যে নামেই ডাকা হোক না কেন, এই বগি অনেকের আগ্রহের জায়গায় থাকে। আসলে বগি হলেও দূর থেকে হঠাৎ দেখলে মনে হবে চলমান ছোট্ট একটা হলুদ ঘর-বাড়ি, যার দরজা–জানালা এমনকি বারান্দাও আছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হৃদয় গোপাল সাহা
৫ / ৭
একজন কাঠমিস্ত্রি কাঠের দরজায় মেশিনের মাধ্যমে নকশা বুনন করছেন। বেতকা হাট, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
যশোরের সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদে রয়েছে ইঞ্জিনবিহীন নৌকায় ঘোরার দারুণ ব্যবস্থা। এ ছাড়া নদীর ধার ঘেঁষে গড়ে উঠেছে গাছপালাঘেরা মিনি পার্ক। তাই সহজেই ভ্রমণপিপাসুদের কাছে টানে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিহির হালদার
৭ / ৭
অনেকের সমস্যা থাকলেও পেঁয়াজু আমাদের ইফতারির সবচেয়ে পরিচিত ভাজাপোড়ার অনুষঙ্গ। সেগুনবাগিচা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন