পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
মাছ ধরার ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা কালীবাড়ির শ্মশানঘাটের পেছন থেকে সম্প্রতি তোলাছবি: প্রনব সাহা
২ / ৮
অক্সিজেন বিলিয়েই সার্থকতা। বেঁচে থাকার রসদ। বৃক্ষের কাজ বৃক্ষ করে। শুধু মানুষই কাজের বাইরেও অকাজ করে। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
গাছে থোকায় থোকায় ধরে আছে ফল। এটা বাজারে কাঠলিচু বা লঙ্গন নামে পরিচিত। বটতলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ২৮ জুলাই ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৮
প্রতিটি পদক্ষেপ যেন একেকটি ইতিহাস। লালবাগ কেল্লা, ঢাকাছবি: সুমাইয়া খাতুন
৫ / ৮
নগরজীবনের কোলাহলের মধ্যেও এমন এক টুকরা শান্তি—সবুজ গাছপালা আর নীল আকাশের ছোঁয়ায় যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক নিঃশব্দ কবিতা। জলরাশির আয়নায় ভেসে ওঠা মেঘের প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়—প্রকৃতি এখনো বেঁচে আছে, শুধু একটু যত্ন আর ভালোবাসা চায়। রাজবাড়ী থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: রুমা আরা খাতুন
আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদে আঁকা একটি ম্যুরাল, যেখানে ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’-এর সঙ্গে জাপানের ফুজিয়ামা পাহাড়, গ্রেট ওয়েভ ও প্যাগোডার সংমিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছেছবি: মিফতাহুল জান্নাত নুহা