পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী। বর্তমানে মূল ভবনটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ছবিটি সম্প্রতি তোলা। ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর, গাজীপুরছবি: মো. রায়হানুল হক
২ / ৮
প্রকৃতির একটি সবুজ গ্রাম। এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর ধামারন এলাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রাসেল ভূঁইয়া
৩ / ৮
এখানে এসে শহর ও শহরের রোবোটিক প্রাণগুলো থমকে দাঁড়ায়। তৃষ্ণার্ত হৃদয়ে খোঁজে একচিলতে নির্মল বাতাস আর কিছু নিঃশব্দের মুহূর্ত। হাতিরঝিল-লিংরোড লেক, পুলিশপ্লাজা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
বিলজুড়ে আধপাকা সোনালি বর্ণের ধানের মাঝখানের একটি পুকুরে ফোটা কচুরিপানা ফুল যেন এক স্বর্গ নেমে এসেছে। প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উপুড় করে ঢেলে দিয়েছে। ছবিটি গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের মীরেরগাঁও এলাকা থেকে ৯ এপ্রিল তোলাছবি: মিনহাজুর রহমান
‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কচা নদীতে নৌ মহড়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। মহড়া শেষে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছবি: সাদী মো. হিমেল
৭ / ৮
সবুজের সৌন্দর্য। শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ, শ্রীপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবু সাইদ
৮ / ৮
নওগাঁয় বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে তোলাছবি: ইউনুস আলী ফাইম