পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
প্রকৃতির একঝলক—ভয় আর সৌন্দর্যের মিশ্রণ। ছবিটি গতকাল শুক্রবার (১৮.৪.২৫) চট্টগ্রামের বাঁশবাড়ীয়া ফেরিঘাট এলাকা থেকে তোলাছবি: সূর্য দাস
২ / ৯
রঙিন স্বপ্নে ভরা তার ছোট্ট পৃথিবী। গাছের ডালে দোল খেয়ে খুঁজে পায় খুশির ঝরনাধারা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: সজীবুর রহমান
৩ / ৯
বৈশাখের প্রখর রোদের পর স্বস্তির বৃষ্টি এবং শুভ্র আবহাওয়ায় থমকে যাওয়া শহুরে জীবন। উত্তর বাড্ডা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমীন মাসুদ
৪ / ৯
জঙ্গল হারালে পথ হারায় বনবাসীরা। খাদ্যের খোঁজে নগরের পথে আজ বানর। ছবিটি ১৮ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকা থেকে তোলাছবি: সূর্য দাস
৫ / ৯
গ্রীষ্মের আকাশে মেঘের ঘনঘটা। যেকোনো সময় নেমে আসবে ঝুম বৃষ্টি। ছবিটি লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ী এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
৬ / ৯
বৈশাখী হাওয়ায় দুলছে কৃষকের আবেগ আর ভালোবাসায় গড়ে ওঠা সবুজ–শ্যামল ফসলি মাঠ। ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়ন, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আজাদ হোসেন
৭ / ৯
আস্থা ও আগ্রহের চন্দ্রনাথে যাত্রা—পথে পুণ্যার্থী ও দর্শনার্থী। পানিঘাটা এলাকা, চন্দ্রনাথ পাহাড়, চট্টগ্রাম, ১৮ এপ্রিলছবি: সূর্য দাস
৮ / ৯
বাবা আসছেন মাঠে ঘাস কাটতে। মেয়ে বায়না ধরে বাবার সঙ্গে এসেছে। রোদের কারণে গরম বোধ হয় একটু বেশিই লাগছে। বাবা মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন, যাতে রোদ কম লাগে। সন্তানের প্রতি বাবার চিরন্তন ভালোবাসার বহিঃপ্রকাশ। ছবিটি লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার টিএন্ডটি এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম