পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
নিস্তব্ধ জলের বুকে অর্ধনিমজ্জিত এক নৌকা। মনে হয়, সময়ের স্রোতে ক্লান্ত হয়ে থেমে গেছে তার যাত্রা। কোনো একদিন ঢেউ কেটে এগিয়ে যাওয়া সেই নৌকা আজ নীরবে শুয়ে আছে, যেন স্মৃতির ভাঁজে জমে থাকা অসমাপ্ত গল্পের সাক্ষী হয়ে। হিজুলিয়া, ঘিওর, মানিকগঞ্জ । ছবিটি সম্প্রতি তোলাছবি : মোহাম্মদ মেহেদী হাসান
২ / ১০
সকালের সূর্য উঠছে ধীরে ওই খুলনার রূপসা নদীর ঘাটে; জেগে উঠেছে প্রাণ এই নদীর সব জলযানেছবি: মিহির হালিদার
৩ / ১০
ব্যস্ত ঢাকার সৌন্দর্য। সার্ক ফোয়ারা মোড়, ৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: প্রবীর পাল
৪ / ১০
শান্ত সুনিবিড় প্রকৃতি। গ্রামের এমন মেঠো পথ ধরে হাঁটতে গিয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। মেঠো পথে গাছের পাতা বিছানোর ওপর হাঁটলে মর্মর শব্দ করে ওঠে। প্রকৃতির এমন রূপ-রস আছে বলেই আমাদের পল্লিগ্রাম এতটা প্রাণবন্ত। ছবিটি মুন্সীগঞ্জের কাজী কসবা এলাকা থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ১০
পবিত্র রমজান উপলক্ষে গ্রামবাংলার বাড়ি বাড়ি চলছে মুড়ি ভাজার ধুম। যান্ত্রিকতার আড়ালে এভাবে মাটির চুলায় মুড়ি ভাজা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রাজু আহমেদ রকি
৬ / ১০
ফুলের সৌন্দর্য, সব সময় মন কাড়েছবি: রুকাইয়া
৭ / ১০
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুনিয়া পাখি। এরা দেখতে অনেকটা চড়ুইয়ের মতো। ঝাউতলা, রাজপাড়া, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাছবি: তৌসিফ হাসনাত আনান
৮ / ১০
খেসারি ডাল। পূর্ব জোড়খালী গ্রাম, তমরদ্দি ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সাকিব উদ্দিন
৯ / ১০
স্বল্প সময়ের জন্য তৈরি হওয়া বাঁশের সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। নরসিংদী সদর উপজেলার বদরপুর ও বাদুয়ারচর গ্রামের মধ্যবর্তী ছোট নদীতে এই সাঁকো তৈরি করা হয়েছে। প্রতিবছর বদরপুর রাধাকৃষ্ণ মন্দিরের কীর্তন উপলক্ষে এই সাঁকো তৈরি করা হয়। গ্রামবাসী নিজস্ব অর্থায়নে সাঁকোটি তৈরি করে থাকে। কীর্তন শেষেও সাঁকোটি দিয়ে মানুষ এপার–ওপার আসা–যাওয়া করে নদীতে ভরা বর্ষা মৌসুম শুরু হওয়ার আগপর্যন্ত। হাঁড়িধোয়া নদী, বদরপুর, নরসিংদীছবি: হৃদয় গোপাল সাহা
১০ / ১০
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে এভাবে নিষিদ্ধ পলিথিন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সংগ্রহ করে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছেন। যথাশিগগির এই পলিথিন তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। ছবিটা সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় থেকে তোলাছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন