ছবিতে নাজিরারটেকে মৎস্য আহরণ
নাজিরারটেক বাংলাদেশের কক্সবাজারের একটি গ্রাম। এই গ্রাম কক্সবাজার জেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে। এখানে শুঁটকি মাছ প্রক্রিয়াকরণে একটি ইউনিট আছে। প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় ১০০ একর জমির ওপর নির্মিত। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুঁটকি উৎপাদন করা হয়। বাংলাদেশের বৃহত্তম এই শুঁটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত ২০০ টন শুঁটকি উৎপাদিত হয়। নাজিরারটেকের শুঁটকি মাছ উৎপাদন শিল্পে ৫ হাজার শ্রমিক কাজ করেন এবং কক্সবাজার জেলার ৩০ হাজার জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত। শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প থেকে উৎপাদিত শুঁটকি দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। নাজিরারটেক সি বিচের জেলেদের মৎস্য আহরণ করার কয়েকটি আলোকচিত্র সম্প্রতি তোলা হয়েছে।
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭