পাঠকের ছবি (৪ জুন ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
কৃষিজমি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি। বালিয়াকান্দি, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী মজুমদার
২ / ১০
ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। সেই দুই দলের জার্সি গায়ে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে দুই বন্ধু। মল্লিকচান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
৩ / ১০
প্রচণ্ড গরমের মধ্যে ছুটে চলা। সন্ধ্যা নদী, স্বরূপকাঠি, পিরোজপুর, ৪ জুন ২০২৬
ছবি: নিয়াজ শাওন
৪ / ১০
পাখি মানেই স্বাধীনতা, আকাশে ভেসে বেড়ানো এক মুক্ত আত্মা। ছোট্ট ডানায় ভর করে তারা আমাদের শেখায়—স্বপ্ন দেখতে হলে আকাশটাই সীমা নয়। কক্সবাজারের টেকনাফ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুমা আরা খাতুন
৫ / ১০
সবুজ প্রকৃতির কোলে উত্তরবঙ্গের গ্রামীণ বাড়ির সামনের পুকুর। চান্দাইকোনা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিফতাহুল জান্নাত নুহা
৬ / ১০
শৈশবের দুরন্তপনা, জলের ধারায় মাছ ধরার এই আনন্দ অকৃত্রিম। ছবিটি সম্প্রতি তোলা। ফুলবাড়ী, কুড়িগ্রাম
ছবি: নিমাই চন্দ্র রায়
৭ / ১০
আর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ ২০২৬। ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা ফুটবল-পাগল জাতি। তাই অলিগলিতে প্রিয় দলের পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়ে গেছে। চাঁদপুর রেলওয়েস্টেশন থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ১০
পথের সৌন্দর্যই যাত্রার আনন্দ। গাছেরা যেন মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে। বালিয়াকান্দি, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী মজুমদার
৯ / ১০
সবুজে ঘেরা কোলাহলমুক্ত গ্রামের চিরচেনা মেঠো পথ। সম্প্রতি তোলা। চান্দাইকোনা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিফতাহুল জান্নাত নুহা
১০ / ১০
নদীর কলতান আর শৈশবের নির্মল হাসি—জীবনের সেরা মুহূর্তগুলো এমনই সহজ হয়। ফুলবাড়ী, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিমাই চন্দ্র রায়