দালানকোঠার রাজত্বে দিন দিন এ রকম কাঁচা বাসা এখন বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একই চিত্র এখন গ্রামেও। সময়ের সাক্ষী এসব কাঁচা বাসা ভেঙে প্রয়োজনের তাগিদে তোলা হচ্ছে পাকা ঘর। একসময়ের মাথা গোঁজার একমাত্র ঠাঁই হিসেবে দাঁড়িয়ে থাকা কাঁচা ঘরগুলো হয়ে পড়ছে অবহেলিত, অব্যবহৃত। গ্রামের অনেকে একে লাকড়িঘর হিসেবেও ব্যবহার করে থাকে। হয়তো একসময় গ্রামেও খুঁজে পাওয়া যাবে না এসব কাঁচা বাসা। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দক্ষিণ মাজদিহি এলাকা থেকে তোলা ছবিছবি: জীবন পাল