পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
সময় ও রাজত্ব—কোনোটিই চিরস্থায়ী নয়। বালিয়াটি জমিদারবাড়ি, মানিকগঞ্জছবি: শাহ ফরহাদ আহমেদ
২ / ১০
দক্ষিণাঞ্চল থেকে ট্রলারে করে পাইকারেরা গাছ এনে ধলেশ্বরী নদীর পাড়ে ফেলেন। সেখান থেকে এভাবেই শ্রমিকেরা অনেক কষ্ট–কসরত করে সে গাছ পাড় থেকে টেনে টেনে ওপরে তুলছেন। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি গুদারাঘাট থেকে ১০ ফেব্রুয়ারি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ১০
ইট-পাথর-সিমেন্টের দালানকোঠার ভিড়ে এখনো অনেকে ঘর নির্মাণসহ নানা কাজে মুলি বাঁশের বেড়া ব্যবহার করে থাকেন। তাই এই শিল্প সম্পূর্ণভাবে হারিয়ে না গিয়ে এখনো টিকে আছে মফস্সল শহর ও গ্রামাঞ্চলে। বীরপুর, সদর, নরসিংদী। ছবিটি সম্প্রতি তোলাছবি: হৃদয় গোপাল সাহা
৪ / ১০
শীত যাওয়ার শেষ মুহূর্তে এবং বসন্তের প্রাক্কালে বসন্তকে বরণ করতে ফুলেদের প্রস্তুতি শুরু। ছবিটি সম্প্রতি তোলাছবি: স্বাতিলেখা লিপি
৫ / ১০
দিনের শেষে আকাশের ক্যানভাসে গোধূলির এই বিষণ্ন ছোঁয়া যেন এক নিস্তব্ধ কবিতার মতো। মেঘলা, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলাছবি: শ্রাবণ মজুমদার
৬ / ১০
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) ঢাকা বিটিপিটির (৪র্থ ব্যাচ) শিক্ষাসফর পূর্বাচলে অনুষ্ঠিত হয়। উন্মুক্ত মাঠে ফাগুনের গানে পারফর্ম করছেন দুই শিক্ষক প্রশিক্ষণার্থী। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক