পাঠকের ছবি (২৭ জানুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
প্রকৃতির কোলে প্রশান্তির খোঁজে। পদ্মা নদী থেকে তোলা। টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। সম্প্রতি তোলা
ছবি: মাসুম আহমেদ
২ / ৮
অভিমান...। হিজুলিয়া, মানিকগঞ্জ। সম্প্রতি তোলা
ছবি: হাফিজুন নাহার
৩ / ৮
যেন এক আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা। হোটেল শেরাটন, বনানী, ঢাকা। সম্প্রতি তোলা
ছবি: সাইয়েদ জামি
৪ / ৮
এ বছর আলুর দাম পড়ে যাওয়ায় পাটের বস্তা যাঁরা মজুত করেছিলেন, তাঁরাও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। সামনে আবার আলুর মৌসুম আসছে। তাই একজন পাটের বস্তার কারিগর পুরোনো ছেঁড়া বস্তা জোড়াতালি দিয়ে নতুন করে তুলছেন। এ আশায়, সামনে যদি আলুর মৌসুমে চটের বস্তার ভালো দাম পান। ছবিটি মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকা থেকে ​২৫ জানুয়ারি তোলা হয়েছে
অলিউর রহমান ফিরোজ
৫ / ৮
বই হাতে আগামীর পথে। গ্রামবাংলার মেঠো পথে বই হাতে শিশুদের দলবদ্ধ পথচলার মুহূর্তটি স্নিগ্ধ। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা শৈশবের সরলতা আর শিক্ষার প্রতি আগ্রহ এখানে স্পষ্ট। কুড়িগ্রামের এক প্রান্তিক জনপদের এই দৃশ্য আমাদের। সম্প্রতি তোলা
ছবি: হামিম মন্ডল
৬ / ৮
মাঠের দাগ পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার লড়াই। প্রযুক্তির যুগেও গ্রামবাংলার ধুলামাখা মাঠে এখনো অমলিন দুরন্ত শৈশবের প্রিয় খেলা দাঁড়িয়াবান্ধা। সলঙ্গা, সিরাজগঞ্জ, ২৬ জানুয়ারি ২০২৫
ছবি: সুমন পাল
৭ / ৮
চট্টলা আন্তনগর ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশনে দাঁড়ানো। ট্রেনে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা। সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৮ / ৮
শীতের সকাল ও ফসলের মাঠ। কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৫ জানুয়ারি
ছবি: মো. শাহিন রেজা।