পাঠকের ছবি (২ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
নদী ও আকাশের স্নিগ্ধতা। পশুরবুনিয়া, আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিয়াজ শাওন
২ / ১০
গাছে খাবারের খোঁজে ব্যস্ত অপরূপ সুন্দর বাংলা কাঠঠোকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৪ জুন ২০২৬
ছবি: কিফায়াত মাসুদ নিটল
৩ / ১০
দুরন্ত এই শহরের বুকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ‘নগর ভবন’। ঘড়ির কাঁটায় গুনে যাচ্ছে প্রতিটি ক্ষণ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবদুল্লাহ আল মুবাশ্বির
৪ / ১০
গন্ধরাজ ফুলটি মধুর সুবাস এবং তার দৃষ্টিনন্দন সাদা রঙের জন্য বিখ্যাত। ফুলটি ‘গার্ডেনিয়া’ এবং ‘কেপ জেসমিন’ নামেও পরিচিত। বাংলা নামটি স্পষ্টতই এর তীব্র সুগন্ধি চরিত্রের পরিচয় বহন করে। ফুল শুকিয়ে যাওয়ার পরও সুগন্ধ থেকে যায় অনেক দিন। চিরসবুজ এ গাছের আদি নিবাস চীন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ১০
বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানির পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে আছে একটি ভাত শালিক। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৬ / ১০
মেঘলা আকাশের নিচে একটি জাতীয় পতাকার খুঁটির ওপর বসে আছে দোয়েল পাখি। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৭ / ১০
যুক্তরাজ্যের উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির রসেন্ডেল সীমান্তবর্তী ক্লিভিগার এলাকার ‘ক্লাফ বটম রিজার্ভয়ার’ প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়া একটি স্থান। দেশি-বিদেশি দর্শনার্থীদের মুগ্ধ করে এলাকাটি। সবুজ বনভূমি ও পাহাড়ের ঢালে ঘেরা এই জলাধারের শান্ত জলরাশি স্থানীয়ভাবে শুধু পানির উৎস নয়, বরং হাঁটা ও প্রকৃতি উপভোগের একটি স্থান হিসেবেও পরিচিত। প্রকৃতির মহান সৌন্দর্যের এক অনন্য স্থান
ছবি: শাহ মনসুর আলী নোমান, ইংল্যান্ড
৮ / ১০
পরম মমতায় ছোট বোনের চুল আঁচড়ে দিচ্ছে বড় বোন। কিছুক্ষণ পর দুই বোন মিলে চকলেট বিক্রি করবে। ছবিটি সোমবার (২৯ জুন ২০২৬) ঢাকার জিয়া উদ্যান থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৯ / ১০
মেঘের গল্পে মোড়ানো আকাশ, আর শহরের ব্যস্ততার মধ্যেও একটুকরা শান্তির ঠিকানা। পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা, ৩০ জুন, ২০২৬
ছবি: আনিকা বিনতে আজিজ
১০ / ১০
ঢাকার ইব্রাহিমপুরে অবস্থিত ভক্তদের তৈরি সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি এটি। প্রায় ৪০ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া বিশাল জার্সিটি ফুটবল উন্মাদনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে টাঙানো হয়েছে। স্থানীয় আর্জেন্টিনার ভক্তরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিশাল এই জার্সিটি তৈরি করেছেন। ইব্রাহিমপুর, ঢাকা, ২৭ জুন ২০২৬
ছবি: হাফিজুন নাহার