পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
গ্রামের এ বাড়ির সব সদস্যই শহরে থাকেন। বছরে বিশেষ বিশেষ দিনে শুধু আসেন। ফাল্গুনের বাতাসে গাছের পাতা ঝরে পড়ে এভাবেই বাড়ির উঠান সয়লাব হয়ে আছে। প্রকৃতির এমন পাতা ঝরার দিকে তাকালে মনটা সত্যিই ভালো হযে যায়। ছবিটি মুন্সিগঞ্জের কাজী কসবা এলাকা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তোলা হয়েছেছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৯
নারীদের শাড়ি দিয়ে সুই–সুতার মাধ্যমে কাঁথা সেলাই করার দৃশ্য গ্রামাঞ্চলে প্রায়ই চোখে পড়ে। কিন্তু শহরে তা মাঝেমধ্যে দেখা যায়। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের নবদয় হাউজিং এলাকার একটি একতলা ভবনের ছাদ থেকে শাড়ি দিয়ে সুই–সুতার মাধ্যমে কাঁথা সেলাই করার দৃশ্য। সম্প্রতি ছবিটি তোলাছবি: মো. সোয়েব মেবজবাহউদ্দিন
বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জছবি: সাদিয়া আলম রূপন্তী
৫ / ৯
শিমুল ফুল মানেই যেন ফাল্গুনের সূচনা। গাছে গাছে ফুটন্ত শিমুল ফুলে পাখিদের মিতালি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলাছবি: কারিমুল হাসান লিখন
৬ / ৯
মানুষের কর্মব্যস্ততা শুরুর আগেই শুরু হয়ে যায় চায়ের দোকান। কর্মজীবী মানুষেরা কাজ শুরুর আগে এক কাপ চা ও তার সঙ্গে পাউরুটি কিংবা বিস্কুট খাওয়ার জন্য ভিড় করে রাস্তার মোড়ের টংদোকানে। পূর্ব ব্রাহ্মদী, সদর, নরসিংদীছবি: হৃদয় গোপাল সাহা
৭ / ৯
আসলে বসন্ত আসে পাতা, ফুল আর পাখির সংসারে। মানুষের সংসারে থাকে না পাওয়ার যন্ত্রণা। চট্টগ্রাম থেকে ছবিটি তোলাছবি: সঞ্জয় দেবনাথ