পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
বরেন্দ্র অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান রোপণ। শ্রমিকেরা ব্যস্ত মাঠে ধান রোপণ করতে। তাঁদের জন্য রুটি-কলা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি নওগাঁর নিয়ামতপুর এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: সবুজ সরকার
২ / ১০
‘এক কাপ চায়ের নেমন্তন্ন রইল। আসবেন। চা খেয়ে যাবেন।’ আজকের ভদ্র সমাজের এক গভীর সম্মানসূচক বাক্যছবি: স্বাতিলেখা লিপি
৩ / ১০
এখানে স্বপ্নের শুরু অথবা শেষ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসানুল বান্না
৪ / ১০
কংক্রিটের শহরে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা এই বানরগুলো পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য ও জীবন্ত ইতিহাস। লক্ষ্মীবাজার, ঢাকা। সম্প্রতি তোলাছবি: হাফিজুন নাহার
৫ / ১০
বৃক্ষের রাজত্ব করা জায়গা সব সময়ই আপন হয়। কখনো অপরিচিত হয় না। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৬ / ১০
চারা হাতে কৃষক, সবুজ স্বপ্নের শুরু। কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. শাহিন রেজা
৭ / ১০
ধলেশ্বরী নদীর মাঝখানে বিশাল চর জেগে উঠেছে। চরের সামনে দেখা যাচ্ছে মুক্তারপুর ব্রিজ। নদীর নাব্যতা হারিয়ে এভাবেই চর পড়ে প্রমত্তা নদীটি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। ছবিটি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
কী সুন্দর নিখুঁত কারুকার্য! দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম, হাজার ব্যর্থতা আর অনেক সংগ্রামর পরে একটি মাকড়সা বুনেছে তার আশ্রয়স্থল? পূর্ণিমার চাঁদের আলোয় পরিপূর্ণ মাকড়সার জাল অসম্ভব সুন্দর। মানুষও এমন কঠোর পরিশ্রম ও সংগ্রামে তৈরি করে নিজের আশ্রয়স্থল। জয়পুরহাট থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: দীপংকর কুমার চৌধুরী