দ্বীপজেলা ভোলার সর্বদক্ষিণে মনপুরা দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই দ্বীপের সর্বদক্ষিণে রয়েছে সাকুচিয়া রিজার্ভ ফরেস্ট। ট্রলার বা স্পিডবোটে মাঝারি খালের মধ্য দিয়ে যাওয়ার সময় দুই পাশের শ্বাসমূলীয় বনভূমি দেখে সুন্দরবনের অবয়ব ভেসে ওঠে। বনে কেওড়া, গেওয়া, গরান ও গোলপাতার সমাহারও চোখে পড়ার মতো। বনে রয়েছে হরিণসহ নানা প্রাণীর বিচরণ। দক্ষিণ সাকুচিয়া, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক