পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
কাপ্তাই লেকের বুকে পর্যটক নিয়ে ছুটে চলছে নৌযান। ছবিটি ৪ অক্টোবর ২০২৬ রাঙামাটির বড়গাং এলাকা থেকে তোলাছবি: সূর্য দাস
২ / ৭
নদীর ওপারেই ভারত। বৈকারী সীমান্ত, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: গুলশানআরা
৩ / ৭
আড়িয়াল খাঁ নদে ঘেরজাল দিয়ে মাছ শিকার। ছবিটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীপুর গ্রামের মোল্লারহাট এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে ৬ অক্টোবর ২০২৬ তোলাছবি: মো.ফাহিম সরদার
৪ / ৭
ভোরের সোনালি আলোর সঙ্গে ফুটে আছে জল নীলাম্বরী ফুল। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাজু আহমেদ রকি
৫ / ৭
ইঞ্জিন বন্ধ হয়ে বাসটি রাস্তার মাঝখানে, তাই সৃষ্ট হয়েছে জ্যাম। বাসটির হেলপার রাস্তায় চলমান অন্য গাড়িগুলোকে বাসটিকে টেনে নিরাপদ স্থানে রাখার অনুরোধ করলেও কেউ কথা শোনেনি। ঘটনাটি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে পর্যবেক্ষণ করা। শ্যামলী, ঢাকা, ৭ অক্টোবর ২০২৬ছবি: সুদীপ্ত কুমার হোড়
৬ / ৭
নদীর বুকে নৌকার সারি, তীরে ব্যস্ত জনপদ—বাংলার নদীকেন্দ্রিক জীবনযাত্রার এক চিরচেনা ছবি। নদী শুধু আমাদের প্রকৃতির অংশ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবিকা, বাণিজ্য ও ঐতিহ্য। নদীকে বাঁচিয়ে রাখাই হতে পারে এই সম্ভাবনাময় জীবনধারা এগিয়ে নেওয়ার অন্যতম পথ। বড় স্টেশন মোলহেড, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী মজুমদার
৭ / ৭
নীরব মলচত্বর। মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাছবি: গুলশানআরা