জীবন ও জীবিকার সঙ্গে প্রকৃতির মেলবন্ধন। বগুড়া, সদর। ছবিটি সম্প্রতি তোলাছবি: এস কে সাকিব
২ / ৭
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন ২১ জুন। নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রতীক সংবলিত ব্যাচ বিক্রি করছেন একজন বিক্রেতা। আকার ও মানভেদে এগুলোর দাম ২০-৬০ টাকা। ছবিটি সম্প্রতি রাজশাহী নগরের রানীবাজার এলাকা থেকে তোলাছবি: সবুজ সরকার
৩ / ৭
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণচূড়া গাছটিতে যেন লালরঙা আগুন ধরেছে। ইট-কাঠের ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাছের ফুলগুলো প্রচণ্ড রোদের ঝলকানিতে আরও উজ্জ্বল হয়েছে। ছবিটি সম্প্রতি তোলাছবি: বকুল রায়
৪ / ৭
গ্রামবাংলার এতিহ্য গরু-লাঙলের সঙ্গে কৃষকের সেই মিতালির দৃশ্য এখন বিরল। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যেতে বসেছে বাঙালির চিরচেনা সেই গরু-লাঙল দিয়ে জমি চাষের চিত্র। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে সম্প্রতি তোলাছবি: তাসলিমুল হাসান সিয়াম
৫ / ৭
নদ-নদী, পুকুর, জলাশয়ে মাঝেমধ্যে অদ্ভুত পাখিটির দেখা মেলে। বাড়ির আশপাশের পুকুরে চতুর প্রকৃতির পানকৌড়ি মাছ শিকারের জন্য টুপ টুপ করে দেয় ডুব। ছবিটি ৪ জুন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর শহরের পোস্ট অফিস এলাকা থেকে তোলাছবি: মোবাশ্বির হাসান শিপন