পাঠকের ছবি

১ / ৫
ভাদ্রের ভ্যাপসা গরমে তৃষ্ণার্ত হচ্ছে সব প্রাণী, আর তা নিবারণও করছে একেক ভাবে। তেমনি ভাদ্রের এক দুপুরে পুকুরঘাটে নেমে তৃষ্ণা নিবারণ করছে একটি বিড়াল
ছবি: এস এইচ জুনাঈদী
২ / ৫
নওগাঁয় চলছে আউশ ধান কাটা–মাড়াইয়ের কাজ। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে ৯ সেপ্টেম্বর তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৩ / ৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে নির্মাণাধীন পদচারী–সেতুতে ফেলে রাখা সরঞ্জামের হাতলে ঝুলে মজা করছে দুই পথশিশু। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৪ / ৫
শত বছরের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজকে কেন্দ্র করে পাবনার পাকশী অংশে গড়ে উঠেছে মিনি পর্যটন স্পট। পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা এই পর্যটন স্পটের অন্যতম আকর্ষণ নদীতে নৌকা ভ্রমণ। জনপ্রতি ৫০ টাকা খরচে ইঞ্জিনচালিত মাঝারি আকারের নৌকায় করে হার্ডিঞ্জ ব্রিজসহ লালন শাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাংশ দর্শনের সুযোগ মিলবে এখানে। তপ্ত দুপুরে পর্যটকের তেমন আনাগোনা না থাকায় নৌকার মাঝিমাল্লারা নৌকার ছাউনির নিচে নিজেদের জিরিয়ে নিচ্ছেন। পাকশী, পাবনা, ১১ সেপ্টেম্বর
ছবি: শাফায়াত শাহরিয়ার শুভ
৫ / ৫
সারা দিনের রোদ আর ভ্যাপসা গরম ছাপিয়ে দিন শেষে সূর্যাস্ত যেন প্রকৃতিতে শীতল পরশের হাতছানি দিচ্ছে। ছবিটি সম্প্রতি চলনবিল–অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর থেকে তোলা হয়েছে
ছবি: শাফায়াত শাহরিয়ার খান