পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
জীবনের মায়া তুচ্ছ করে এই মানুষগুলো প্রতিনিয়ত লড়ে যান অন্যের জীবনকে আলোকিত করতে। আমাদের ঘরের একটি সুইচ টিপলেই যখন আলো জ্বলে ওঠে, আমরা হয়তো ভুলে যাই সেই আলোর পেছনে লুকিয়ে আছে এমন হাজারো মানুষের জীবন বাজি রাখা শ্রম। লক্ষ্মীবাজার, ঢাকা। সম্প্রতি তোলাছবি: হাফিজুন নাহার
২ / ১০
শিক্ষাসফরে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে দেশাত্ববোধক গান পরিবেশন করছেন শিক্ষক প্রশিক্ষণার্থীরা। বিটিপিটি (চতুর্থ ব্যাচ), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা। ঢাকার অদূরে পূর্বাচল এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
ইছামতী নদীর পাড়ের দৃশ্য এটি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভাবেই পাইকারেরা বিক্রির জন্য বাঁশের আঁটি বয়ে নিয়ে এসেছেন বেতকা হাটে। এ বাঁশ কিনেই কৃষকেরা ফসলের জন্য মাচা তৈরি করবেন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা হাট এলাকার ইছামতী নদী থেকে ১৫ ফেব্রুয়ারি তোলা হয়েছেছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ১০
ধানের চারা রোপণ করা হয়েছে। এখন পরিচর্যা করে চারা বড় করে তোলার পালা। তাড়াশ, সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ১০
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শেষে ঢাকাগামী প্রতিটি ট্রেনই মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করেছে। ছুটি শেষে সবাই ব্যস্ততার শহরে প্রবেশ করছে কর্মব্যস্ত হওয়ার জন্য। নরসিংদী রেলওয়ে স্টেশন, নরসিংদী, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ছবি: হৃদয় গোপাল সাহা
৭ / ১০
মানুষ কেবল শস্যের আবাদ করে না, করে স্বপ্নের সম্প্রসারণ। ভালোবাসা ছড়িয়ে দেয় মাঠে। ফসলে ফসলে যখন ভরে যায় এ মাঠ, তখন এটা আর মামুলি মাঠ না হয়ে স্বর্গ হয়ে যায়। মাটির ধরাতেও স্বর্গ ধরা দেয় এভাবে। চট্টগ্রাম থেকে তোলাছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ১০
উত্তুরে হিমেল হাওয়া শুধু তার শরীরে কাঁপুনি ধরায়নি, কেড়ে নিয়েছে তার সৌন্দর্য পত্রপল্লবওছবি: আল আমিন জুয়েল
৯ / ১০
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে রাজধানীর রাস্তা ও অলিগলিতে বসন্তের রঙে ফুলের পসরা সাজিয়েছিল ফুল বিক্রেতারা। সিদ্ধেশ্বরী, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ছবি: বিপ্লব সাহা মুন্না
১০ / ১০
লোনাপানি বা কাদায় জন্ম নেওয়া ম্যানগ্রোভ উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার সুবিধার জন্য শ্বাসমূলের সাহায্য নিয়ে টিকে থাকে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবনে দেখা মেলে এই শ্বাসমূলের। সম্প্রতি তোলাছবি: মিহির হালদার